বুকের মাঝে ছোট্ট বেলার স্মৃতি
ঘুমের ভিতর বাবাও এসে দাঁড়ায়
ভাই বোনেরা হারিয়ে ফেলে দিদি
আমি হলাম সেই মেয়েটি,ব্যথি
সেই যে কবে শিকড় ছেড়া নারী
প্রেমের লাগি মন করেছি পাতা
উড়ছি আজো খুঁজছি প্রেমের বাড়ী
আমি হলাম সেই মেয়েটি, জেনো
মথার ভিতর ইতিহাসের খাতা
স্বজন হারা ব্যথার কলম দিয়ে
জীবন লিখি নতুন নতুন পাতায়
আমি হলাম সেই মেয়েটি,গৃহী
আগুন জ্বেলে খুন্তি কড়া পোড়াই
যত্ন করে ঘর সাজিয়ে রাখি
ঘর কি আমায় কেয়ার করে থোরাই
আমি হলাম সেই মেয়েটি ,কালো
দূর আকাশে চোখ দুটোকে মেলে
ভাসতে থাকি ভাসতে থাকি, নীল
নীল আকাশে ডানায় চপে চিলের
আমি হলাম সেই মেয়েটি,উধাও
পাহাড় নদী সমুদ্র জঙ্গল
খুঁজতে থাকি রঙিন পোকা পাথর
প্রবাল দ্বীপের শঙ্খে ভরি আঁচল
আমি হলাম সেই মেয়েটি, ঢেউয়ে
সাগর বেলায় সিনান করি কামুক
ঢেউ এসে যে আদর করে আমায়
ঢে যে আমার প্রেমিক ওরা জানুক
আমি হলাম সেই মেয়েটি, মাতাল
মহুল বনে চাঁদের নীচে,ধড়াস্
চাঁদ চেয়ে রয় চাঁদের নীচে কাঁদি
এ কোন জীবন যাপন তোরা করাস

যে মেয়েটা গাছ হতে চেয়েছিল, নদী হতে চেয়েছিল, হতে চেয়েছিল নদীর বুকে বৃষ্টিধারা তাকে পেয়ে গেলাম এই কবিতায়। এক দিদিকে, এক স্বপ্ন দেখা প্রেমিকাকে,এক ছাত্রীকে, এক গৃহিণীকে, এক অনন্ত পরিব্রাজিকাকে, এক চিরকালীন প্রেমিকাকে এবং সবার ওপরে এক সৌন্দর্যসাধিকাকে পেলাম এই কবিতায়। জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে "এতদিন কোথায় ছিলেন?"
ReplyDeleteকোথায় ছিল এই আষাঢের প্রথম বৃষ্টির মত স্নিগ্ধ লেখনী? কোন ব্যথিত প্রান্তরে শব্দ নীরবে সময়ের আপেক্ষায় কাল গুণছিল? কোন সে ভগীরথ যিনি এই শব্দরাজিকে আনলেন এই ঊষর মৃত্তিকা সংগমে?
একজন প্রকৃত কবিকে স্বাগত।
bhari sundor kore kothar mala gatha---kothaguli koto rokomari sure gawa
ReplyDeletechhobitite koto jana ajanar rong
mon bhoriye dewa ek madhur khon!
Nina
তোমার আরও আরও লেখা পড়বার অপেক্ষায় রইলাম..
ReplyDelete