Tuesday, April 7, 2009

সেই মেয়েটি

আমি হলাম সেই মেয়েটি, কালো
বুকের মাঝে ছোট্ট বেলার স্মৃতি
ঘুমের ভিতর বাবাও এসে দাঁড়ায়
ভাই বোনেরা হারিয়ে ফেলে দিদি

আমি হলাম সেই মেয়েটি,ব্যথি
সেই যে কবে শিকড় ছেড়া নারী
প্রেমের লাগি মন করেছি পাতা
উড়ছি আজো খুঁজছি প্রেমের বাড়ী

আমি হলাম সেই মেয়েটি, জেনো
মথার ভিতর ইতিহাসের খাতা
স্বজন হারা ব্যথার কলম দিয়ে
জীবন লিখি নতুন নতুন পাতায়

আমি হলাম সেই মেয়েটি,গৃহী
আগুন জ্বেলে খুন্তি কড়া পোড়াই
যত্ন করে ঘর সাজিয়ে রাখি
ঘর কি আমায় কেয়ার করে থোরাই

আমি হলাম সেই মেয়েটি ,কালো
দূর আকাশে চোখ দুটোকে মেলে
ভাসতে থাকি ভাসতে থাকি, নীল
নীল আকাশে ডানায় চপে চিলের

আমি হলাম সেই মেয়েটি,উধাও
পাহাড় নদী সমুদ্র জঙ্গল
খুঁজতে থাকি রঙিন পোকা পাথর
প্রবাল দ্বীপের শঙ্খে ভরি আঁচল

আমি হলাম সেই মেয়েটি, ঢেউয়ে
সাগর বেলায় সিনান করি কামুক
ঢেউ এসে যে আদর করে আমায়
ঢে যে আমার প্রেমিক ওরা জানুক

আমি হলাম সেই মেয়েটি, মাতাল
মহুল বনে চাঁদের নীচে,ধড়াস্
চাঁদ চেয়ে রয় চাঁদের নীচে কাঁদি 
এ কোন জীবন যাপন তোরা করাস 

সময় জাগে

মাথার ওপর আধ ভাঙ্গা চাঁদ মুক্ত আকাশ
বুকের মধ্যে থমকে থাকা দীঘ্শ্বাস

মনে মনে পৌছে গেছি টটকো রেখায়
সেই যেখানে তোমার দুচোখ আদর মাখা

হাতের মুঠোয় সেই স্মৃতিটা এই আঁধারে
মহুল মাখা দাঁড়িয়ে আছো সাকোর পারে 

মধ্যি খানে সময় জাগে,আর কে জাগে
অভিমানী শরীর জাগে অনুরাগে